কুশমন্ডির নির্যাতিতার সাথে দেখা করলেন বিধানসভার বিরোধী দল নেতা তথা কংগ্রেস নেতা আব্দুল মান্নান। তার সাথে ছিলেন কংগ্রেস নেতা সোমেন মিত্র, দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী সহ জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সামনে আব্দুল মান্নান রাজ্য সরকারের তীব্র ভাষায় সমালোচনা করেন।
জানা গিয়েছে কংগ্রেসের এই প্রতিনিধি দল মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নির্যাতিতার সাথে দেখা করতে গেলে বাঁধা দেওয়ার চেষ্টা করে জেলা পুলিশ প্রশাসন এমনই অভিযোগ কংগ্রেস প্রতিনিধিদলের। এই নিয়ে প্রশাসনের প্রতিনিধির সাথে তর্ক বির্তক হয়। শেষে কংগ্রেসের অবস্থান বিক্ষোভের হুমকীর পর প্রশাসন বাধ্য হয়ে নির্যাতিতার সাথে কংগ্রেস প্রতিনিধিদের দেখা করার অনুমতি দেয়। এখনও জেলা প্রশাসন বিষয়টি নিয়ে উদাসীন। এই বিষয়টি নিয়েও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান।
বিধানসভার বিরোধী দল নেতা তথা কংগ্রেস নেতা আব্দুল মান্নান জানান, কুশমন্ডির নির্যাতিতার সাথে দেখা করলেন এবং এর পাশে থাকবেন বলে জানান তিনি।
মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সাবিনা ইয়াসমিন জানান, কুশমন্ডির নির্যাতিতার মালদার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সুচিকিৎসা না হওয়ায় কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হোক বলে তিনি দাবী করেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/H4EuUo2LDeg